বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জামায়াতে ইসলাম আদর্শ মানুষ তৈরির কারখানা- জেলা আমীর বরগুনা 

নাজমুল ইসলাম সৈকত, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

জামায়াতে ইসলামের দুইজন মন্ত্রী দায়িত্ব পালনের পর তাদের নামে দুই টাকারও দূর্নীতি খূঁজে পাওয়া যায়নি উল্লেখ করে বরগুনা জেলা জামায়াতের আমীর মো: মহিব্বুল্লাহ বলেছেন জামায়াতে ইসলাম আদর্শ মানুষ তৈরির কারখানা। ১৮ অক্টোবর (শুক্রবার) সকালে পাথরঘাটা পৌরসভার উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটা বলেন। 

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলাম পাথরঘাটা পৌরসভার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুক্রবার সকাল সাত টায় শুরু হওয়া সহযোগী সদস্য সম্মেলন শেষ হয় সকাল এগারো টায়। সহযোগী সদস্য সম্মেলনে অংশ নেয় পাথরঘাটা উপজেলা জামায়াত- শিবিরের সর্বস্তরের নেতাকর্মী সহ এক হাজারের মতো সহযোগী সদস্য। পাথরঘাটা পৌর জামায়াতে ইসলামের আমীর হাফেজ মাওলানা মাসুদুল আলমের সভাপতিত্বে সকাল সাড়ে দশটায় সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসলীসে শূরা সদস্য ও বরগুনা জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মো: মহিব্বুল্লাহ।

বক্তব্যে মো: মহিব্বুল্লাহ জামায়াতে ইসলামের ব্যাপারে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং একপর্যায়ে বলেন সাহাবায়ে কেরামের মত সোনার মানুষ যদি নিজেকে তৈরি করতে চান তাহলে জামায়াতে ইসলামের ছায়াতলে আসুন। তিনি আরও বলেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেখানে অধিকাংশ সংসদ সদস্য বিভিন্ন অন্যায়ের দায়ে যেখানে জেল খেটেছেন সেখানে জামায়াতে ইসলামে দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সত্বেও, তারা দুই টাকার দূর্নীতি না করার বিষয় চ্যালেঞ্জ দিয়েছেন। এতে প্রমানিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামি আদর্শ মানুষ তৈরির কারখানা, বাংলাদেশ জামায়াতে ইসলামি সোনার মানুষ তৈরির কারখানা। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের বরগুনা জেলা নায়েবে আমীর আবু জাফর সালেহ, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক সম্পাদক এস এম আফজালুর রহমান ও পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর মো: শামীম আহসান। এছাড়া সম্মেলন সঞ্চলনা করেন পৌর জামায়াতের সাধারণ সম্পাদক বজলুর রহমান। তারা প্রত্যেকের অবস্থান থেকে বক্তব্য প্রদান করেন। পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সকাল এগারোটায় শেষ হয় সহযোগী সদস্য সম্মেলন ২০২৪।

থেকে আরও পড়ুন