অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
মাটিরাঙ্গা সদর ইউনিয়নবাসীর উদ্যোগে ২য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ব্যাঙমারা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব ২০২৪ ।
ত্রিপুরা অধ্যুষিত এই এলাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ৪০০০ হাজার৷। বিগত বছরগুলো তারা মাটিরাঙ্গা সদরের পুজামন্ডপে পুন্যার্থী হিসেবে অংশগ্রহণ করলে যাতায়াতের বিড়ম্বনা দুর করতে নিজেরাই উদ্যোগ নেন ব্যাঙমারায় দুর্গাপূজা উদযাপনের ।
পঞ্চমী, ষষ্ঠি, সপ্তমী, অষ্টমী শেষে নবমী পুজার কার্যক্রম চলছে কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ।
পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সুমন ত্রিপুরা জানান, আমরা পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এ নবমী পুজার কার্যক্রম কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই উদযাপন করতে পেরেছি । এখানকার সনাতনী সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, ভিডিপি ও বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আগামীতেও এই পুজার কার্যক্রম চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি ২০২৪ সালে তালিকা প্রনয়ণকৃত ব্যাঙমারা সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাোৎসব এর জন্য খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক আর্থিক বরাদ্ধ পাননি বলে অভিযোগ করেছেন । তালিকার ৫৪ নম্বরে পুজামন্ডপের নাম থাকা সদ্বেও কেন? কি করনে? পুজা উদযাপনী বরাদ্দ পাননি তা জানতে সংস্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ।
এ ছাড়াও একই পুজামন্ডপের পুজা উদযাপন কমিটির উপদেষ্টা ২০৪ নং আলুটিলা মৌজার কার্বারী জোসেফ ত্রিপুরা আর্থিক বরাদ্ধ না পাওয়ার বিষয়টি সত্য বলে নিশ্চিত করেছেন ।
পুজা উদযাপন কমিটির মুত্রপাত্রগন নিরাপত্তা বাহিনীর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন । এ সময় দশমীর দিন প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন তারা ।