স্টাফ রিপোর্টার::
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার ( ১০ অক্টোবর ২০২৪) গুইমারার ৪ টি মন্দির ১. দার্জিলিংটিলা সার্বজনীন কালিমন্দির ২. বাজার পাড়া চন্ডি মন্দির ৩. ডাক্তারটিলা হরি মন্দির ৪. সিন্দুকছড়ি সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার সভাপতি মোঃ মাগফার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, কে এম নাঈমুল ইসলাম ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি রবিউল ইসলামসহ উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ।
মন্দিরের পুরোহিতগণ বলেন, আমরা অনেক আনন্দিত আপনারা আমাদের এখানে এসেছেন, বাংলাদেশের সকল ধর্মের লোক আমরা এভাবেই ভ্রাতৃত্বের বন্ধনে কাধে কাধ মিলিয়ে বসবাস করে আসছি।
ইসলামি আন্দোলনের সভাপতি বলেন, আমাদের ইসলাম ধর্মে সকল ধর্মের স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান পালনে সমর্থন করে, তাই আমরা ইসলামি আন্দোলন বাংলাদেশ তাদের সাথে আছি, তারা যেন সুন্দরভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে।