
আরিফুল ইসলাম মহিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সদর জোনের সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় পানছড়ি সাব জোনে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন।
সাব জোন কমান্ডার উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের অনুরোধ জানান।
