
আরিফুল ইসলাম মহিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
পাহাড়ের সম্প্রীতির বন্ধন সবসময় বজায় থাকবে দাবী রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে চেঙ্গী ইউপি পরিষদে আয়োজিত এই সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন চেঙ্গী ইউপির চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহীম এর সঞ্চালনায় সম্প্রীতির বন্ধন নিয়ে বক্তব্য দেন অতিথিবৃন্দরা।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.ইউসুফ আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, সদর ইউপি পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, লোগাং ইউপির চেয়ারম্যান জয় কুমার চাকমা, এলাকার কার্বারী, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা যুগ যুগ ধরে পাহাড়ি-বাঙালী সকলেই একসাথে বসবাস করে আসছি। ভবিষ্যতেও আমরা পাহাড়ী-বাঙালী সকলে ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে বসবাস করবো।
