কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ইউএনও মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনাকে পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন এমন অভিযোগ এনে তার অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ফকিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার ডাকবাংলার মোড় থেকে শুরু হয়ে এই বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে নেতৃত্ব দেন ফকিরহাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইফতেখার আহমেদ পলাশ।
উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পূর্নবাসনে সহায়তা করে যাচ্ছেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন। জনগণের টাকায় বেতন নেওয়া আওয়ামী দালাল। সে ফকিরহাটের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। অনতিবিলম্বে তাকে ফকিরহাট উপজেলা থেকে অপসারণ এর দাবি জানান উপজেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠন নেতাকর্মীরা।
এসময়ে আরও উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ জামান রিপন, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মোল্লা রাজু আহমেদ, শেখ আলমগীর কবির, কুট্টি মল্লিক, কামরুজ্জামান, মঈনউদ্দিন মেরু, শরিফুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।