
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়ন ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮সেপ্টেম্বর) বুধবার বিকাল ৪টায় উপজেলা কার্যালয়ের সামনে উপজেলা শাখার উদ্যোগ এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্ব ,যুব নেতা মাওলানা ইলিয়াস আমিনী ও মাওলানা জুনায়েদ বিন আনোয়ার এর সঞ্চালনায় গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারি প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন,সেক্রেটারি মাওলানা কাউছার আজিজ, জেলা সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় উপ-কমিটির শুরা সদস্য মাওলানা মুহিউদ্দিন বিন সুরুজ, ইসলামী আন্দোলন জেলা শাখার সদস্য ডাক্তার আনোয়ার হোসেন ,ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সহ সভাপতি ডাঃ আশরাফুল ইসলাম ও জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ইকবাল বিন মাহমুদ ।
সমাবেশে বক্তাগণ বলেন, আগামীর কল্যাণময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে পীর সাহেব চরমোনাইর কোন বিকল্প নেই। তাই সাম্য, মানবিক, মর্যাদা নিশ্চিত কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। বক্তা গণ আরো বলেন, স্বাধীনতার পর থেকে যারাই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে সবাই দুর্নীতি, দুঃশাসন, অন্যায় ও অবিচারের সাথে জড়িত ছিল। যারা জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করে এদেরকে আর সাধারণ মানুষ ক্ষমতায় দেখতে চাই না।
