বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঘোড়াঘাটে জামায়াত-বিএনপির কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত

মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াত -বিএনপির কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘোড়াঘাট পৌর জামায়াতের আয়োজনে সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে পৌর বিএনপির আয়োজনে সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মিপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন এবং জেলা মজলিসের শুরা সদস্য ও ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, উপজেলা নায়েবে আমির আজিজার রহমান সহ আরও অনেকে।

অন্য দিকে পৌর বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির ২নং যুগ্ন আহবায়ক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সভাপতি আব্দুস সাত্তার মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন , সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, সাব্বির হোসেন সহ আরও অনেকে।
এ সময় পৌর জামায়াত -বিএনপির নেতাকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

থেকে আরও পড়ুন