বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

খুলনার ডুমুরিয়ার গর্ব মাছুম বিল্লাল কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিভাগের কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে পদায়িত হয়েছেন

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা, এর কারিকুলাম বিভাগের কারিকুলাম বিশেষজ্ঞ (শর্ট কোর্স শাখা) হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়ার কৃতি সন্তান মোঃ মাছুম বিল্লাল সরদার সদ্য পদায়িত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডুমুরিয়া উপজেলার সর্বস্তরের মানুষ।তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তার এমন সাফল্য অর্জনে তার জন্মস্থান খর্ণিয়া ইউনিয়নবাসী তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।
মোঃ মাছুম বিল্লাহ সরদারের জন্ম খর্নিয়া ইউনিয়নের খর্নিয়া গ্রামের পূর্বপাড়ার সর্দার বাড়ি সংলগ্ন জামে মসজিদের পাশেই । তার পিতার নাম মোঃ আব্দুর রহিম সরদার এবং দাদা তাসের আলী সর্দার। ১৯৭৮ সালের ৩ মে বুধবার জন্ম গ্রহণ করেন মেধাবী এই কর্মকর্তা । ১৯৯৬ সালে খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং ১৯৯৮ সালে কেশবপুর কলেজ থেকে স্টার মার্ক নিয়ে এইচএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং ওই কেন্দ্রের প্রথম স্থান অধিকার করেন। ১৯৯৮ – ৯৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হন । বিএসসি তে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন ২০০২ সালে এবং ২০০৩ সালে বিশুদ্ধ গণিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তার স্বীকৃতি স্বরূপ মেধাবী এই কর্মকর্তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি স্বর্ণপদ প্রদান করেন। ২০০৯ সালের ২৩ ডিসেম্বর খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইন্সপেক্টর (গণিত) পদে যোগদান করেন। ২০১০-১১-১২ মাগুরা পলিটেকনিকে একই পদে চাকুরী করেন। ২০১২ সালের ১২ মে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করেন । বিভিন্ন শাখায় সুনামের সাথে কাজ করেন। সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ আবারোও ২০১৯ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রথম জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। সর্বশেষ ১০ সেপ্টেম্বর ২০২৪ সৎ দক্ষ এই কর্মকর্তাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে পদায়ন করা করেন। পারিবারিক জীবনে ডুমুরিয়ার মরহুম আব্দুল মান্নান হুজুরের বড় মেয়ের প্রথম কন্যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। ব্যক্তি জীবনে অদম্য মেধাবী এই কর্মকর্তার তিন কন্যা ও একজন পুত্র সন্তান রয়েছে। সদালোপী মেধাবী চৌকস এই কর্মকর্তা সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।তিনি ডুমুরিয়া সহ তার জন্মস্থান খর্ণিয়াবাসীর নিকট দোয়া চেয়েছেন।

থেকে আরও পড়ুন