খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া,খুলনাঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা, এর অ্যাসিস্ট্যান্ট বোর্ড কন্ট্রোলার (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক) হিসেবে ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার কৃতি সন্তান জনাব মোঃ মাছুম বিল্লাল সরদার সদ্য পদায়িত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডুমুরিয়া উপজেলার সর্বস্তরের মানুষ।
তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে বাকাশিবো'র একাধিক গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তার এমন সাফল্য অর্জনে খর্ণিয়া ইউনিয়নবাসী তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।