নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১সেপ্টেম্বর'২৪ সকাল ১১টায় বাস টার্মিনাল জামে মসজিদে মাওলানা জামালুল হাসান জামীলের সভাপতিত্বে ও মাওলানা আরমান হোসাইনের সঞ্চালনায় এ ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন পুরান বাজার ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ও ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ মেহেরী,কবাখালী দারুল কোরআন হালিমিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা শেখ বাহার উল্লাহ, বেলছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ ইলিয়াছ ও দীঘিনালা উপজেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ ইসহাক।
কাউন্সিল সদস্যদের ভোটে সভাপতি পদে মাওলানা জামালুল হাসান জামীল ,সাধারণ সম্পাদক -মাওলানা রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক- মাওলানা কাউছার আজিজ,
ও অর্থ সম্পাদক -মাওলানা নূর নবী নির্বাচিত হয়।
নবনির্বাচিত দায়িত্বশীলগণ ইমাম মোয়াজ্জিনের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সকলের নিকট সহযোগিতা কামনা করেন।