বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঘোড়াঘাটে ভাতিজা-ভাবি কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ 
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি-জমা সংক্রান্ত জের ও ফেইসবুকে পোস্টে কমেন্টকে কেন্দ্র করে ভাবি-ভাতিজা সহ তাদের স্ব-পক্ষের সন্ত্রাসীদের মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) দুপুর ২ঘটিকায় উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের ভুক্তভোগী আল-আমিন সরকার স্বপন (৪৬) তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ভাবি শাকিলা পারভীন ও ভাতিজা জোবায়ের শিফার সাথে দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত জের নিয়ে মামলা চলে আসতেছিল, যা আদালতে বিচারাধীন রয়েছে। এমতবস্থায় আমার ভাতিজা জোবায়ের শিফা বর্তমানে সারা দেশের চলমান পরিস্থিতিকে নিয়ে ফেইসবুকে একটি নেতিবাচক পোস্ট করেন। যাতে আমি একটি কমেন্ট করি। ফেইসবুক পোস্টের কমেন্ট ও পারিবারিক বিরোধকে কেন্দ্র এবং দেশের চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে গত ১০ আগস্ট শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে আমার ভাতিজা-ভাবি ও তাদের ভাড়াটে লোকজন আমাদের বন্ধ এস.আর.বি ইট ভাটায় গোপনে অবস্থান করছিল। আমি লোক মারফতে বিষয়টি জানতে পেরে ঘটনা
স্থলে গেলে তাদের হাতে থাকা লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে।
এ সময় এজাহারে উল্লেখিত ব্যক্তিরা আমার গলার চেইন, হাতঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনাকালে আমার ভাবি শাকিলা পারভীন তার গাড়ী থেকে একটি ছোরা বের করে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসলে আমার  আত্নচিৎকারে এলাকার লোকজন উপস্থিত হয়ে আমাকে ছিলা, ফুলা জখম অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও দায়িত্বরত সেনা কর্মকর্তা হাসপাতালে দেখতে আসেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা শুনে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন। ঐ দিন রাতে আমি আমার স্ত্রী মারফত ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেছি। এখন পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। 

থেকে আরও পড়ুন