
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ লা আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে ঘোড়াঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। ঘোড়াঘাট প্রেসক্লাবে একজন গর্বিত সদস্য হিসেবে সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ সম্মাননা প্রদান করা হয়। শুভেচ্ছা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঘোড়াঘাট প্রেসক্লাবের আহবায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম জিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, প্রবীণ সাংবাদিক মীর হান্নান, সাংবাদিক শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের ঘোড়াঘাট প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবির, সাংবাদিক রাফছানজানী শুভ প্রমুখ। আলোচনা শেষে সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু কে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য আবু সুফিয়ান, সোহানুজ্জামান সোহান, মাহফুজুর রহমান সরকার, শহিদ আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
