মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় জমে উঠেছে কুরবানির পশুর হাট। বেলা বাড়ার সাথে সাথেই ভাঙ্গার পশুর হাট গুলোতে ভিড় বাড়ছে। উপজেলার পুরাতন ও ঐতিহ্যবাহী বাবলাতলা গরু- ছাগলের হাটে বৃহস্পতিবার।
সরেজমিনে ঘুরে দেখা যায়,
অসংখ্য ট্রাক, নসিমন, হাটের পাশে রাস্তায় গরু নামাচ্ছে। সাথে রয়েছে গরুর মহাজনেরা ও হাট সংশ্লিষ্টরা।
হাটে দেশী গরু এবং ছাগলের সংখ্যা বেশী। কিছু কিছু ক্রেতারা তাদের বিক্রেতাদের সাথে দরকষাকষি করতে দেখা যায়। হাটের নিরাপত্তা ব্যবস্থায় হাটের সাথেই রাস্তায় পুলিশ দেখা যায়।
হাটে দেশী গরুর পাশাপাশি ক্রস, শংকর, শাহীয়াল গরু, ফ্রিজিয়ান গরু ও বিক্রি করার জন্য বিক্রেতারা নিয়ে এসেছেন।
হাটের কয়েকজন ক্রেতারা বলেন, গত বছরের চেয়ে এবার এ হাটে তুলনামূলক গরু-ছাগল বেশি উঠেছে দামটাও মুটামুটি স্বাভাবিক তবে হাসিল বাড়তি চাচ্ছে বলে তারা অভিযোগ জানান। ক্যামেরার সামনে কথা না বলা শর্তে আব্দুল্লাহ নামে এক ক্রেতা বলেন, আমি গরু ও দুইটি ছাগল ক্রয় করেছি আমার কাছে থেকে হাসিল বেশি নিয়েছে। হাজারে একশত টাকা চাচ্ছে।
অপরদিকে গরুর বিক্রেতারা জানান, একটি গরু বিক্রির উপযোগী করে তুলতে তাদের গো খাদ্যের জন্য অনেক খরচ করতে হয়। খাদ্যের দাম বৃদ্ধির সাথে ব্যয় বেড়েছে তাদের, এজন্য ভাল গরুর তুলনামূলক দাম বেশি। বিক্রেতারা আরো জানান আশা করি ভাল মূল্য পেয়ে আমরা গরু বিক্রি করবো। তবে অনেকে বলছে রাতে গরু বেচাকেনা তুলনামূলক বেশি হবে।