মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ।
১০ মার্চ রবিবার রাত ৯ ঘটিকার দিকে মসজিদ মার্কেটস্থ বন ফায়ার রেস্টুরেন্ট এর হলরুমে এই কমিটি গঠন করা হয়েছে ।
এতে মসজিদ মার্কেটের সকল ব্যবসায়ীদের উপস্থিতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে করিম মেডিকেল হলের স্বত্বাধিকারী ও ফার্মেসী ব্যবসায়ী অলি উদ্দিন সিদ্দিকী ফুয়াদকে সভাপতি, মসজিদ মার্কেটের অপর ব্যবসায়ী তাজ ফার্মেসীর স্বত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম মিলন কে সাধারন সম্পাদক ও সানমুন গিফট হাইজ তথা সিঙ্গার শো-রুমের স্বত্বাধিকারী মোঃ হাসান আল মারুফ কে সাংগঠনিক সম্পাদক করা হয় ।
৩ সদস্য বিশিষ্ট অাংশিক এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি উপহার দেয়ার জন্য সকলের মৌখিক মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় ।