মোহাম্মদ ইসতিয়াক হাদি, ঈদগাঁও
৬ই মার্চ কক্সবাজারের ঈদগাঁওতে ঈদগাহ্ রেঞ্জের বনাঞ্চলে বন্য হাতির আক্রমণে দারিদ্র্য পরিবারের আয় রোজগারের একমাত্র সম্বল ছৈয়দ আলম (৫০) নামে এক বৃদ্ধ কাঠুরিয়ার নিহত হওয়ার পর চরম অবস্থায় দিনাতিপাত করছিলেন ওই পরিবার।
নিহত সৈয়দ আলমের মৃত্যুদষায় তিনি ৬ সন্তানের জনক যার মধ্যে তিন সন্তানই বাক প্রতিবন্ধী। এ পরিবারের এক মাত্র চালিকাশক্তি ছিলেন বাবা সৈয়দ আলম। তবে তার মৃত্যুর পর থেকেই অনেকটা আর্থিক অসচ্ছলতায় ভুগছেন উক্ত পরিবারের লোকজন।
এমন অবস্থায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে ওই পরিবারের পাশে দাড়িয়েছেন ঈদগাঁও মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মানির আহমেদ। (৯ই মার্চ) শনিবার নিহত সৈয়দ আলমের বাড়িতে গিয়ে নিজ উদ্দোগে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী পৌছে দেন তিনি। এসময় বাড়িতে থাকা সৈয়দ আলমের স্ত্রী ও বাক প্রতিবন্ধী এক ছেলের হাতে এ উপহার তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঈদগাহ্ মানবিক ফাউন্ডেশনের সভাপতি জয়নাল আবেদীন, মোহাম্মদ ইব্রাহিম ও তাহসিন মেহেরাব শাওন।
মনির আহমদ বলেন, "মহান আল্লাহ্'র সন্তুষ্টি ও মানুষের ভালোবাসা অর্জনের জন্য নিজেকে সর্বদা এমন কাজে নিয়োজিত রেখে এসেছি"। এছাড়াও এমন মানবিক কাজে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। এমনকি আগামীতেও এমন মানবিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করা ও নিহত সৈয়দ আলমের পরিবারের পাশে দাড়ানোর মত ব্যাক্ত করেন মনির আহমদ।