খান আরিফুজ্জামান(নয়ন), খুলনা ব্যুরো//
সোমবার ৪ঠা মার্চ সকাল সাড়ে ১০টায় খুলনার হোটেল গ্রান্ড প্লাসিডে খুলনায় মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানবৃন্দের সাথে শিক্ষার্থীদের হাইজিন চর্চা, জেন্ডার, এএমআর (অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স) ও চলমান নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় . উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ফারহানা নাজ, জেলা শিক্ষা কর্মকর্তা খুলনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর আলিফ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ও আইসিটি, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার মাধ্যমিক কর্মকর্তা আব্দুল মোমিন ও খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুমানাই ইয়াসমিন।
এছাড়া ডাঃ সৌরভ বিশ্বাস মেডিকেল অফিসার, গাজী মেডিকেল কলেজ খুলনা ও সৈয়দ আমিন আল আনাছ, সোশ্যাল এন্ড জেন্ডার স্পেশালিস্ট, পিইএমইসি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করেন ডাঃ সৌরভ বিশ্বাস মেডিকেল অফিসার, গাজী মেডিকেল কলেজ খুলনা। তিনি মানুষের শরীরে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করেন। রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক গ্রহণ না করার ব্যাপারে পরামর্শ দেন তিনি। এছাড়া সাধারণ জ্বর, সর্দি, কাশিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের নিরুৎসাহিত করা হয়। তিনি সমগ্র উদ্ভিদ ও জীবদেহে অ্যান্টিবায়োটিকের দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া তুলে ধরেন। রুপসা ৮০০ এম ডব্লিউ সি সি পি পি প্রকল্পে কর্মরত প্রোগ্রাম এবং জেন্ডার স্পেশালিস্ট সৈয়দ আমীর আল আনাছ শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে জেন্ডার অন্তর্ভুক্তির বিষয়ে বিশাল আলোচনা করেন। পাঠ্যপুস্তকে সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরেন। পারিবারিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীর অন্তর্ভুক্তি এবং গৃহস্থলী কাজে নারীর কর্মের মূল্যায়ন ও পুরুষদের সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ও আইসিটি, জনাব মীর আলিফ রেজা, শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপনে সকল প্রধান শিক্ষককে নির্দেশনা দেন এছাড়াও স্কুলে ও মাদ্রাসায় ওয়াস ফেসিলিটি সার্বক্ষণিক পরিচ্ছন্ন রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন
জেলা শিক্ষা কর্মকর্তা, ফারহানা নাজ তার সমাপনী বক্তব্যে এ ধরনের একটি আয়োজনের জন্য নবলোক ওয়াটারএইডকে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রদান করেন। তিনি যে কোন মূল্যে প্রতিষ্ঠান প্রধানদেরকে স্ব স্ব প্রতিষ্ঠানের ওয়াশরুম পরিচ্ছন্ন রাখতে এবং মেয়েদের জন্য ঋতুকালীন ব্যবস্থাপনা নিশ্চিত করতে জরুরী নির্দেশ প্রদান করেন।