খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া প্রতিনিধি,খুলনা/
ডুমুরিয়ায় ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। উপজেলা মহিলা বিয়য়ক অধিপ্তদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের আয়োজনে উপজেলার স্বাধীনতা চত্ত্বরে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। অন্যান্যের মধ্য বক্তৃতা করেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সমকাল প্রতিনিধি সাবেক সভাপতি এম এ এরশাদ ও নারী উদ্যোক্তা সাবরিনা ইয়াসমিন, খান আরিফুজ্জামান নয়ন প্রমুখ। এর আগে মেলার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। মেলায় কমপক্ষে ১৫ জন নারী উদ্যাক্তা ৯ টি স্টল তাদের সৃজনশীল সৃষ্টি উপস্থাপন করছেন।