ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার অ-স্বচ্ছল সদস্যদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ফরিদপুর জেলা শাখা সমিতি প্রাঙ্গনে এই বিতরণী ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখা সমিতির চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল আজিজের সভাপতিত্বে বিতরণী ও বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিঞা, সমিতির অন্যান্য সদস্যগণ প্রমুখ।