মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ঘিওর উপজেলা পরিষদ পুকুর, ধলেশ্বরী নদী, মৌহালী আদর্শ গ্রাম পুকুর, উপজেলা হাসপাতাল পুকুর ও কে.বি.বি.টি কাটাখালী খালে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির এসব মাছের পোনা ছাড়া হয়।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার২০২৬–২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে ৮২ দশমিক ৭১ হেক্টর জলাশয়ে একসঙ্গে ছাড়া হয়েছে বিভিন্ন প্রজাতির ২৭১ দশমিক ৪৩ কেজি পোনামাছ অবমুক্ত কর্মসূচি পালন করা হয়েছে ।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম উপস্থিত ছিলেন।
রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে
দেশীয় মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়াতে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা।