মোঃ মিরোজ খান,(মানিকগঞ্জ ) প্রতিনিধি।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, ঘিওরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্না, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জানে আলম, মৎস্য চাষী রায়হান হাসানসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় মৎস্যচাষীবৃন্দ।
আলোচনা শেষে স্থানীয় পর্যায়ের মৎস্য উৎপাদনে সফল চাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।