নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় চট্টগ্রামের সুনামধন্য ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা শতকরা ৯৮.৪১ ভাগ পাশের মাধ্যমে ঈর্ষণীয় সাফল্য অব্যাহত রেখেছে । এবার মোট ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৪ জন উত্তীর্ণ হয়। 'এ' প্লাস ৬১জন, 'এ' ৪৯জন, ১০জন এ' মাইনাস ৩জন বি, ১জন সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ২ জন অসুস্থতার দরুণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই।
দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সুপরিচালিত মাদরাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬, ২০১৭,২০১৮ প্রদতিযোগিতায় থানা ও চট্টগ্রাম জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত এবং বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকার কর্তৃক স্বীকৃতি ও গৌরব অর্জন করেছে।
এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- প্রতিষ্ঠার পর হতে ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন এ সফলতার জন্য মহান আল্লাহ তা'আলা ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে শোকরিয়া এবং মশায়েখ হযরাতে কেরাম, পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী- অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।