কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ২০২৬ সালের আলিম পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করেছে সাইমা সিদ্দিকা। তার এই সফলতায় পরিবার, শিক্ষক ও এলাকায় আনন্দের জোয়ার বইছে।
সাইমা সিদ্দিকা কয়রা উপজেলার পরিচিত সাংবাদিক মোক্তার হোসেনের কনিষ্ঠ কন্যা। সে ২০২৬ সালে অনুষ্ঠিত আলিম সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এর আগে সে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিল।
সফলতার বিষয়ে সাইমা সিদ্দিকা বলেন, আমার এই সফলতার পেছনে আমার পিতা-মাতার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ রয়েছে। শিক্ষকদের আন্তরিক সহযোগিতাও আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। সকলের দোয়া কামনা করছি।
সাইমার পিতা সাংবাদিক মোক্তার হোসেন বলেন, মেয়ের সফলতায় আমরা গর্বিত। তার লেখাপড়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।
জানা গেছে, সাইমার স্বপ্ন ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে একজন আদর্শ শিক্ষক হওয়া। শিক্ষক হয়ে সমাজের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চায় সে। তার এই স্বপ্ন পূরণে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।