পাইকগাছা উপজেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় শুভ আগমন উপলক্ষে খুলনার পাইকগাছায় আনন্দ মিছিল ও পথসভা করেছে উপজেলা কৃষক দল ও যুবদল।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে পৌরসভার কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মেছের আলীর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস ছাত্তার।
যুবদল নেতা মো. হুরায়রা বাদশার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কাশেম সরদার, পৌর যুবদলের সভাপতি জি এম রুস্তম আলী, আবু সুফিয়ান গোলদার, জি এম রহমত আলী, সেকেন্দার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম গাইন, আ. রহিম, সিরাজুল ইসলাম কুতুব, আবু হানিফ মিলন, মো. হাফিজুর রহমান, শহিদুর রহমান, ফরহাদ হোসেন, আবু জাফর, আমান উল্লাহ, ডা. সম্মাত হোসেন, মুক্তার হোসেন, আব্দুস সামাদ, আজিবর রহমান, শাহাবুদ্দিন, ছহিলদ্দীন ও রাজুসহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমনকে সফল ও স্বতঃস্ফূর্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের গণতন্ত্র সুসংহত করা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আনন্দ মিছিল ও পথসভায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক দল ও যুবদলের নেতাকর্মী এবং সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।