পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি, ফ্রি রক্তদান ও গাছের চারা রোপন ও বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
পাইকগাছা উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এদিনের কার্যক্রমের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পাইকগাছার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তীতে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত ফ্রি রক্তদান কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরাসহ অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন। পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক ফয়সাল রাশেদ সনির ৫৫তম রক্তদানের মধ্য দিয়ে এই রক্তদান কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা পালনই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার এবং পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আবু তালেব, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, মো. ইকবাল হোসেন, হারুনার রশিদ, বিএম আকিজ উদ্দিন, বেল্লাল মীর, তুহিন, হারুন অর রশিদ, বিপ্লব সরদার, মো. আখতার হোসেন, ইকবাল হোসেন, সালমান হাবিব চয়ন, মুছাল গাজী, আশরাফুল ইসলাম, হান্নান গোলদার, মাসুদ রানা, শাহীন মাহমুদ, ইমরান হোসেন, নাহিদ সরদার বাবু, মোস্তফা গাজী, ইসমাইল গাজী, সবুজ গাজী, হারুন গাজী, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, মাসুদুর রহমান, রুহুল্লাহ, আহাদ সরদার, মইন সরদার, আব্দুল করিম, এস এম দেলোয়ার, মামুন সরদার, ইয়াসিন সরদার, আজহারুল, সিরাজুল, দেবাশীষ মন্ডল ও তাকবীর হোসেন সুমনসহ স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।