
(মানিকগঞ্জ) প্রতিনিধি:
ঘিওরে আলোচনা সভা, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ডস্থ বিএনপি কার্যালয়ে এই উদযাপনী কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
উদ্বোধনী আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধলেশ্বরী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে পরিবেশ সুরক্ষায় ঘিওর বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এ সময় ঘিওর উপজেলা বিএনপি, যুবদল ও তাদের সহযোগী বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।