খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
"Be a Hand Washing Hero" হাত ধোয়ার নায়ক হোন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডুমুরিয়ার আয়োজনে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ ” উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডুমুরিয়া মোঃ শাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,ইন্সট্রাক্টর মোসলেম আলী সহ শতাধিক শিক্ষার্থী,সুধীজন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার তার বক্তব্যে বলেন, রোগজীবাণু প্রতিরোধে সঠিক নিয়মে ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি। সুস্থতার জন্য তাই হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা জরুরি। সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন এবং সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ নিশ্চিত করা গেলে নানা রোগের সংক্রমণ কমানো সম্ভব। এ কারণে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।