
আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনকল্পে খালের সীমানা নির্ধারণ, খাল খনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আয়োজিত এই পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মঞ্জুর।
বৈঠকে ঢাকা নগরীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান জোরদার করা, জলাবদ্ধতা দূর করতে খালের সীমানা চিহ্নিত করে দ্রুত খাল পুনঃখনন নিশ্চিত করা এবং নগরজুড়ে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় স্থানীয় সরকার বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।